
সৌমিত্র সুমন, স্টাফ রিপোর্টার : যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুধীজন ও ধর্মীয় নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা যুগান্তর প্রতিনিধি অমল মুখার্জি। সঞ্চালনায় ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, মোহসীন পারভেজ, সাংবাদিক মো. এনামুল হক, মিলন কর্মকার রাজু, কলাপাড়া মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ বিপু, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এস কে রঞ্জন,রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র সুমন, সাবেক সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ইমন আল আহসান, নীল রতন কুন্ডু প্রমুখ।
বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের শিল্প জগতের একজন কিংবদন্তি। তিনি দেশের বাইরে বিনিয়োগ না করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন। তার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছিল। তিনি যেমন ছিলেন সফল শিল্পোদ্যোক্তা, তেমনি ছিলেন একজন দানবীরও।
সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গণমাধ্যমকর্মী মাওলানা ফোকানুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।
রিপোর্টারের নাম 









