
শফিক, বগুড়া : গত ৩০/০৭/২৫ইং তারিখ রোজ বুধবার বিকাল ৫.০০ঘটিকায় কালের পাড়া ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে,জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ০৪ আগস্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক অনুষ্ঠিতব্য ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠান সফল করার লক্ষে ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নে পোষ্টার বিতরণ করেন।
মহান নায়ক তারেক রহমানের আদর্শ ধারণ করে, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো এবং জনসংযোগ করেন।
কালের পাড়া ইউনিয়ন যুবদলের নেতা শাহা আলম এবং সানাউল্লাহর নেতৃত্বে এ-ই কর্ম সূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্ম সূচির বাস্তবায়নে কালের পাড়া ইউনিয়ন যুবদলের বিভিন্ন ওয়ার্ডে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক জনাব, আমানউল্লাহ, সুজন, মেম্বার জিয়া রুল হোক প্রমূখ উপস্থিত থাকিয়া কাজ সম্পুর্ন করেন।
শফিক, বগুড়া 









