
ইমরুল হাসান মিঠু, হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : হরিণাকুন্ডু উপজেলা পরিষদ থেকে অসহায় ও গরীব-দুঃখীদের মাঝে টিন বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপির নামে ১০ বান্ডিল টিন বরাদ্দ থাকে । সেই টিন হয়নাকুন্ডু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জননেতা তাইজাল হোসেন গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করেন।
এর মধ্যে তিনি ৮ বান টিন হরিণাকুন্ডুর আটটি ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট ইউনিয়নে অসহায় মানুষের হাতে সুষ্ঠুভাবে বিতরণ করেন। অবশিষ্ট ২ বান টিনের মধ্যে ১ বান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনকে দেন, তিনি গরীব-দুঃস্থ পরিবার চিহ্নিত করে তা বিতরণ করেন। অন্য ১ বান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে দেন এবং তিনিও গরীব মানুষের মাঝে টিনটি পৌঁছে দেন।
কিন্তু দুঃখজনকভাবে, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাধারণ সম্পাদক তাইজাল হোসেনের নামে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে বরাদ্দকৃত সবগুলো টিন যথাযথভাবে গরীব-অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
বিএনপি নেতৃবৃন্দ জানান, তাইজাল হোসেনের নামে প্রচারিত এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তবে তিনি সবসময় দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবেন।
এসব ভিত্তিহীন গুজবে আপনারা কান দিবেন না দোলের সর্বোচ্চ দূর দিনে তিনি যেভাবে কর্মীদের পাশে থেকেছেন এবং বর্তমানেও তিনি কর্মীদের পাশে থেকে আগামী দিনের হরিনাকুন্ডুর উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ রাজনীতি তিনি গড়ে তুলবেন।
রিপোর্টারের নাম 









