
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে নবাব ফয়েজুন্নেছা জাদুঘরের প্রবেশপথ দখল সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক এম.এস. দোহা (মো. সামছুদ্দোহা) ও সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী রুবেল একাধিক ভূমিদস্যুর গালাগালি, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এ ঘটনায় তারা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, এম.এস. দোহা জাতীয় দৈনিক নতুন সময়, সাপ্তাহিক লাকসাম ও সাপ্তাহিক আমাদের অধিকার পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাংবাদিক গোলাম মাহবুব ছোবহানী দৈনিক মাতৃছায়া, দৈনিক ভোরের সূর্যোদয় ও লাকসাম সিটি নিউজ পোর্টালে কর্মরত আছেন।
সম্প্রতি তারা নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ বন্ধ করে দেয়াল নির্মাণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
এরপর থেকে অভিযুক্ত ভূমিদস্যুরা বিভিন্ন মাধ্যমে তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে। তাদের মধ্যে রয়েছেন—
১. ছৈয়দ আলী, পিতা: বাহারাম আলী
২. ইব্রাহিম খলিল (মোবাইল: ০১৭২৩-০৪৬৩০০, ফেসবুক: Ibrahim Kholil)
৩. ইমরানমান হোসেন, পিতা: ছৈয়দ আলী (মোবাইল: ০১৭৪২-৩৪২৭৬২, ফেসবুক: Imram Hossain)
৪. বেলায়েত হোসেন, পিতা: মৃত আবদুল লতিফ, সাং—বাতাখালী মধ্যপাড়া।
এছাড়া ২ ফেব্রুয়ারি ২০২৫ সালে নবাব ফয়েজুন্নেছা জাদুঘরের সামনে উপস্থিত সাংবাদিকদের সামনেও এম.এস. দোহাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনাটির প্রত্যক্ষদর্শী হিসেবে ফজলে রহমান চৌধুরী আয়াজ, সাংবাদিক ফারুক আল শারাহ, সাংবাদিক আবদুর রহিম, সাংবাদিক জামাল উদ্দীন স্বপন, সাংবাদিক শাহ নুরুল আলম, সাংবাদিক হামিদুল ইসলাম ও সাংবাদিক নাজমুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে Aminur Rahma নামের একটি ফেসবুক আইডি থেকেও তাকে মামলা ও হামলার হুমকি দেওয়া হয়।
এম.এস. দোহা ও গোলাম মাহবুব ছোবহানী রুবেল তাদের আবেদনে উল্লেখ করেছেন, ক্রমাগত হুমকি ও ভয়ভীতির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই নিজের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষার্থে লাকসাম থানায় জিডি করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 









