
মোঃ শামছুল আলম লিটন ভ্রাম্যমাণ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে করতোয়া নদীর এসপি ব্রীজ সংলগ্ন এলাকায় জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি নেতৃবৃন্দের সঙ্গে নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
কর্মসূচিতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, জাহাঙ্গীর আলম, আবু হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে নদী রক্ষায় সচেতনতা তৈরি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানান নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 









