০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” জেলা সম্মেলন

মোঃ উজ্জ্বল রহমান, ঝালকাঠি : ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” জেলা সম্মেলন। নারীপক্ষের উদ্যোগে এবং “অধিকার এখানে, এখনই (RHRN)” প্রকল্পের আওতায় আয়োজিত এই সম্মেলনে অংশ নেন জেলার চার উপজেলার তরুণ-তরুণীরা।

বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনের শুরুতে নারীপক্ষের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। প্রথম পর্বে প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র। এতে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য সুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ আরো অনেকে।

স্থানীয় সহযোগী সংগঠনের নির্বাহী পরিচালক সৈয়দ হোসেন আহম্মেদ কামাল নারীপক্ষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে জেলার কিশোর-কিশোরীরা তরুণদের অর্জন ও উদ্যোগ নিয়ে উপস্থাপনা করে।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে না।

বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” জেলা সম্মেলন

আপডেটের সময় : ০২:৪৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫