০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর নির্মান

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ টাইম ভিউ

সৌমিত্র সুমন : পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর তোলার অভিযোগ উঠেছে নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ফজুলল হক মৃধার বিরুদ্ধে।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন মানুষ। নিয়ম বহির্ভূত এ কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ফজলুল মৃধার অনুসারীদের হাতে লাঞ্চিতের স্বীকার হয়েছেন বেশ কয়েকজন প্রবীন বিএনপি নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৯ সেপ্টেম্বর নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রবেশপথের পাশের খালে সরকারী খাস খতিয়ানের ৬৪৪১ নং দাগে একটি ঘর নির্মান করেন ফজলুল হক ও তার অনুসারীরা। যায়গাটি বাগিয়ে নিতে ওই ঘরে ৫ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় লেখা একটি সাইবোর্ড ব্যবহার করা হয়। এতে ক্ষোভে ফুসে ওঠে বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় মানুষ।

বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো,ফজলু হক মৃধা বলেন, খাস জমিতে ঘর নয় কার্ডের জমিতে মালিকের সঙ্গে চুক্তিনামা করে ঘরটি তোলা হয়েছে।

নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির’ সাধারণ সম্পাদক এ্যাড,মো,আবুল হোসেন বলেন, দলীয় কার্যালয় হচ্ছে,তাও আবার খাস জমিতে অবৈধভাবে, এ সম্পর্কে আমি কিছুই জানিনা।এই অবৈধ ঘরে দলের সাইনবোর্ড থাকবে, তা আবার প্রশাসন ভেঙ্গে ফেলবে তখন দলের ভাবমূর্তি কোথায় থাকবে।দলের অফিস প্রয়োজন হলে ঘর ভাড়া নিবো,নছেত বৈধ যায়গা কিনে নিজেরা ঘর তুলে নিবো।এই অবৈধ কাজের সাথে আমি একমত নই।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ হাজী হুমায়ুন সিকদার বলেন,এ ঘর তোলা সম্পর্কে আমাদের জানা নেই। খাস জমিতে অবৈধভাবে কোন ঘরতোলা যাবেনা। তবে সে যদি খাস জমিতে ঘর তুলে থাকে তা সরিয়ে নেয়ার জন্য আমরা ইউনিয়ন বিএনপিকে বলে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো,ইয়াসিন সাদেক বলেন, ঘরটি দ্রুত সময়ের মধ্যে সরিয়ে না নিলে ভেঙ্গে দেয়ার কথা জানিয়েছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কলাপাড়ায় বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে খাস জমিতে ঘর নির্মান

আপডেটের সময় : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫