০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “পরামর্শ সভা”

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১২৩ টাইম ভিউ

মেহেদী হাসান লিটন, উত্তরাঞ্চল ব্যুরো প্রধান : বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসন, ও ইউনিসেফ এর সহযোগিতায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ৬ই অক্টোবর ২০২৫ইং সকাল ১১ঘটিকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, বগুড়া সিভিল সার্জন ডা.মোঃ খুরশীদ আলম, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা উপ-পরিচালক রিয়াদুল ইসলাম,ইউনিসেফ নিউট্রিশন অফিসার মোঃ শহিদুল হাসান, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হক রানু প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বগুড়া সিনিয়র তথ্য অফিসার মুহাঃ মাহফুজার।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে এবং টাইফয়েড এর ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন, বগুড়া ডা. মোঃ নুর-ই-শাদীদ।
সিভিল সার্জন বগুড়া সাংবাদিকগণের  টিকাদান ক্যাম্পেইন বিষয়ে এবং টিকার গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জনসাধারণ যাতে কোনো রকম গুজবে বা অপপ্রচারে কর্ণপাত না করে টিকাদানে উদ্বুদ্ধ হন সে বিষয়ে সভাপতি গণমাধ্যমকর্মীদের নিকট থেকে সহযোগিতা কামনা করেন এবং দুর্গম ও টার্গেট গ্রুপকে কীভাবে টিকার আওতায় আনা যায় সে বিষয়ে পরামর্শ কামনা করেন। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পৃক্ত কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীগণ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “পরামর্শ সভা”

আপডেটের সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫