০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে: নুরুদ্দিন আহাম্মেদ অপু

মোসাদ্দেক হোসেন মেহেদী, স্টাফ রিপোর্টার, ডামুড্যা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একান্ত সচিব ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই, অনৈক্য নেই। তৃণমূলের নেতাকর্মীদের সেটা প্রমাণে এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ শরীয়তপুর জেলাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নেতাকর্মীদের সাথে এই মতবিনিময় সভা করেন তিনি।
এই অনুষ্ঠান ঘিরে ইনস্টিটিউশনের কেআইবি মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এ ছাড়া ইনস্টিটিউশন প্রাঙ্গণেও নেতাকর্মী ও মানুষের লক্ষণীয় উপস্থিতি ছিল। ইনস্টিটিউশন সংলগ্ন পাশের প্যান্ডেলও ছিল কানায় কানায় পূর্ণ। তিনি মিলনায়তনে প্রবেশ করেই উপস্থিত সাধারণ মানুষের মাঝে চলে যান। প্রতিটি নেতাকর্মী ও মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাকে কাছে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ তার সাথে হাত মেলান, কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ আবার তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
শুভেচ্ছা বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ঘটে। গুম-খুন, অত্যাচার-নির্যাতন, ত্যাগ-তিতীক্ষার বিনিময়ে বাংলাদেশের মানুষ আজ স্বৈরাচারমুক্ত। মহান রাব্বুল আল আমিন স্বৈরাচারী শেখ হাসিনাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছেন।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের মাঝে আমাকে পাঠিয়েছেন। আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না। দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করে দেব, শরীয়তপুর বিএনপির ঘাঁটি। শরীয়তপুর থেকেই আমরা শুরু করতে চাই-বিএনপির তৃণমূলে কোনো বিভেদ নেই, সবাই এক। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ এএস কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, সাবেক সচিব ফারুক আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর মনিরুজ্জামান তালুকদার, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম সহ জেলা বিএনপি, গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং ব্যাংকার, সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ঢাকাস্থ শরীয়তপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

তৃণমূল নেতাকর্মীদের এক হয়ে কাজ করতে হবে: নুরুদ্দিন আহাম্মেদ অপু

আপডেটের সময় : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫