০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপ্লোমা ইঞ্জিঃ মনোয়ার হোসেনের বিলাসী জীবন, রয়েছে কোটি কোটি টাকার সম্পদ

অপরাধ প্রতিবেদক : ডিপ্লোমা পাস করে স্থানীয় সরকার প্রকৌশলীতে চাকরি নেন মো: মনোয়ার হোসেন। পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে এখন উপজেলা প্রকৌশলী তিনি। বর্তমান কর্মস্থান মাদারীপুর সদর। এই সরকারি কর্মকর্তা ইতিমধ্যে নানা দুর্নীতি অনিয়মের মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। মাদারীপুর ও কুষ্টিয়া প্রতিনিধির অনুসন্ধানে জানা যায়, এই মহা দুর্নীতিবাজ কর্মকর্তা মনোয়ার হোসেনের তার নিজ এলাকা কুষ্টিয়া শহরে নির্মাণাধীন এবং কুমারখালী উপজেলার কাজীপাড়া মোড়ে একাধিক বিলাসবহুল বাড়ি এবং ঢাকার লালমাটিয়াতে লাক্সারি ফ্লাট সহ বেশ কিছু জায়গা সম্পত্তি রয়েছে। এছাড়া একটি দামি গাড়ি এবং ব্যাংকে বিপুল পরিমাণে টাকা রয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকার উপরে। মূলতঃ পতিত আওয়ামী লীগ সরকারের সময় এই বিপুল সম্পদের মালিক হন তিনি। নিজে এবং তার স্ত্রী-সন্তান সহ নিকট আত্মীয়-স্বজনের নামে এসব অবৈধ সম্পত্তি কিনেছেন। হাসিনা সরকারের সময় নানা অনিয়ম দুর্নীতির পরেও এই দুর্নীতিবাজ কর্মকর্তা মনোয়ার হোসেন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে একই স্থানে একই পদে এখনো দাপটের সঙ্গে দুর্নীতি অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এমন অসৎ দুর্নীতিবাজেরা কিভাবে বর্তমানে ছাড় পেয়ে যাচ্ছেন, সেটাই বড় প্রশ্ন। ডিপ্লোমা পাস করা একজন কর্মকর্তা কিভাবে এত বিত্ত-বৈভবের পাহাড় গড়লেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন বিষয়টি খতিয়ে দেখবেন বলে সকলের প্রত্যাশা।
(পর্যায়ক্রমে আসছে বিস্তারিত)

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

ডিপ্লোমা ইঞ্জিঃ মনোয়ার হোসেনের বিলাসী জীবন, রয়েছে কোটি কোটি টাকার সম্পদ

আপডেটের সময় : ১২:২১:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫