০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে ধানের শীষের প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র দাখিল

জি.এম.এস রুবেল, লাকসাম, কুমিল্লা : লাকসাম— বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান তার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ আবুল কালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ আ প্ল্যান’ বাস্তবায়নে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। পাশাপাশি তিনি নির্বাচনের পূর্বঘোষিত অঙ্গীকার ও প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

লাকসামে ধানের শীষের প্রার্থী আবুল কালামের মনোনয়নপত্র দাখিল

আপডেটের সময় : ০২:১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫