০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর-১ আসনে ১১ দলের প্রার্থী জালালুদ্দীন আহমদ

সুরুজ আহম্মেদ, স্টাফ রিপোর্টার শরীয়তপুর : ৪৭টি আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে সমঝোতা করেছে ১১ দলীয় নির্বাচনী জোটের ১০টি দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ’কে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে এই জোটের প্রার্থী ঘোষণা করা হয়।

এব্যাপারে মাওলানা জালালুদ্দীন বলেন, আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো ইসলামী দল মিলে এতবড় জোট গঠন হয়নি। আজকের এই ঐক্য একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ গত ৫৪ বছরে অনেক দলকে ক্ষমতায় দেখেছে। এবার তারা ইসলামপন্থীদের ক্ষমতায় দেখতে চায়। আর শরীয়তপুর-১ আসনে আমাকে প্রার্থী করা হয়েছে। আশাকরি আমরা অনান্য দল মিলেমিশে জনগনের রায় নিয়ে আমাকে (১১ দলের জোটের প্রার্থী) বিজয়ী করবে, ইনশাআল্লাহ। আমি বিজয়ী হতে পারলে শরীয়তপুরের উন্নয়নে যা যা করণীয়, তাই করবো, ইনশাআল্লাহ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

শরীয়তপুর-১ আসনে ১১ দলের প্রার্থী জালালুদ্দীন আহমদ

আপডেটের সময় : ০৯:৫৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬