১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু

ফখরুল আলম, ক্রাইম রিপোর্টার, পটুয়াখালী: পটুয়াখালী-৪ আসনের ১১১টি ভোটকেন্দ্রের ৫৫৪টি কক্ষে অনুষ্ঠিত হবে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখে বুধবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও ভোটগ্রহণের আনুষঙ্গিক সরঞ্জাম।

বুধবার সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৬০৮ জন। তাদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। মাঠে কাজ করছে ৫ প্লাটুন সেনাবাহিনী, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়নের ৪টি স্ট্রাইকিং ফোর্স, পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও র‍্যাবের ২টি টহল টিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কড়া নিরাপত্তায় কলাপাড়ার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো শুরু

আপডেটের সময় : ০১:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬