০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে চারটি আসনে ধানের শীষের ভূমিধস বিজয়

‎আব্দুল্লাহ আল ফয়সাল, ‎লক্ষ্মীপুর : বিএনপি দূর্গ হিসেবে খ্যাত লক্ষ্মীপুর জেলায় ৪টি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয় অর্জন করেছেন।
‎
‎শুক্রবার ১৩ ফেব্রুয়ারী  সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।
‎
‎লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম।  তিনি পেয়েছেন ৮৬ হাজার ৮১১ভোট।
‎
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি-জামায়াত জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম পেয়েছেন ৫৯হাজার ২৬৫ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৪৬ভোট।
‎
‎লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ১ লাখ ৪৬ হাজার ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
‎
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী প্রায় ১২,৬২৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
‎
‎লক্ষ্মীপুর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ১লাখ ৩৫হাজার  ৬১২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
‎
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড.রেজাউল করিম ১লাখ ২২হাজার ৮০২ টি ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী ১২ হাজার ৮১০ ভোটে বিজয়ী হন।
‎
‎লক্ষ্মীপুর-৪ রামগতি কমলনগর আসনে ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন নিজান ১লাখ ১৫ হাজার ১৯৯ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন।
‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী এ আর হাফিজ উল্লাহ ৭৩ হাজার ৭৫৬ ভোট পেয়েছেন। এখানে ধানের শীষের প্রার্থী ৪১ হাজার ৪৪৩ ভোটে বিজয়ী হন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

লক্ষ্মীপুরে চারটি আসনে ধানের শীষের ভূমিধস বিজয়

আপডেটের সময় : ০২:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬