০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় গরু চুরি ও জবাই: পাঁচজনের নামে মামলা, ১২ কেজি মাংসসহ গ্রেপ্তার ১

ফখরুল হাওলাদার, ক্রাইম রিপোর্টার, পটুয়াখালী জেলা : কলাপাড়া (পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়ায় গরু চুরি করে জবাই ও মাংস বিক্রির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ১২ কেজি মাংসসহ আজিজুল বয়াতী নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে একই গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে মনসুর জমাদ্দারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আল-আমিন, মো. লিটন ও মো. ইসমাইলকে আসামি করা হয়েছে। উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি সকালে রফিকুল ইসলামের খোঁয়াড় থেকে লক্ষাধিক টাকা মূল্যের চার বছর বয়সী একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে গ্রামসংলগ্ন নদীর পাড়ে গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, গরুর মাথা কাঁদার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী থানায় মামলা করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কলাপাড়া পৌর শহরে মিলন কসাইয়ের কাছে মাংস বিক্রির সময় ১২ কেজি মাংসসহ আজিজুল বয়াতীকে গ্রেপ্তার করা হয়। বুধবার নদীতে ভাসমান অবস্থায় গরুর মাথা উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন বলেন, “গরুটি চুরি করে জবাইয়ের পর মাংস নিজেদের মধ্যে ভাগাভাগি করা হয়। গ্রেপ্তার আসামির জবানবন্দি রেকর্ডসহ পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কলাপাড়ায় গরু চুরি ও জবাই: পাঁচজনের নামে মামলা, ১২ কেজি মাংসসহ গ্রেপ্তার ১

আপডেটের সময় : ০১:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬