
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১৫ মার্চ) মহিপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের পর প্রেসক্লাব কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ উপস্থিত সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি তুলে দেন।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঈদ উপহার পেয়ে সদস্যরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং প্রেসক্লাবের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি 









