০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দখল করে গরু জবাই-বিক্রি কলাপাড়ায় পৌরসভার জনদুর্ভোগ চরমে

ফখরুল আলম, ক্রাইম রিপোর্টার পটুয়াখালী জেলা : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে সড়কের ওপর গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, রাসেল কসাই ও কালাম কসাই নামের দুই ব্যক্তি রাস্তা দখল করে নিয়মিত গরু জবাই করছেন এবং সেখানেই মাংস বিক্রির জন্য অস্থায়ী দোকান বসিয়েছেন। বিক্রির জন্য পৌরসভার নির্ধারিত ঘর বাধ্যতামূলক থাকলেও তারা সেখানে না গিয়ে প্রকাশ্যে রাস্তায়ই মাংস বিক্রি করছেন, যা নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।
এর ফলে প্রতিদিনই ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পশুর বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় ব্যবসায়ী শাহীন বলেন,
“প্রতিদিন রাস্তার ওপর গরু জবাই করা হয়। পশুর বর্জ্য ও দুর্গন্ধে আমরা ব্যবসা করতে পারছি না। ক্রেতারাও বিরক্ত হয়ে চলে যাচ্ছে।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে নির্ধারিত স্থানে কসাইখানা স্থানান্তর এবং অবৈধ দখল উচ্ছেদ জরুরি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

সড়ক দখল করে গরু জবাই-বিক্রি কলাপাড়ায় পৌরসভার জনদুর্ভোগ চরমে

আপডেটের সময় : ১০:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬