০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় জমি দখল ইস্যুতে উত্তেজনা, প্রতিবেদন ঘিরে সংবাদ সম্মেলন

  • রিপন ‍বিশ্বাস
  • আপডেটের সময় : ০৫:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৯০ টাইম ভিউ

রিপন ‍বিশ্বাস : পটুয়াখালীর গলাচিপায় জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর অনলাইন সংস্করণে প্রকাশিত “জমি দখলে প্রতিমন্ত্রীর ভগ্নিপতির প্রভাব” শিরোনামে একটি প্রতিবেদনকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

ওই প্রতিবেদনে প্রতিমন্ত্রীর ভগ্নিপতির প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ ওঠার পর অভিযুক্ত কাইয়ুম মাহমুদ (কাইয়ুম মৃধা) সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

তিনি বলেন, প্রায় তিন বছর আগে বায়না সূত্রে তিনি ওই জমি ক্রয় করেন। পরবর্তীতে জমির উন্নয়ন কাজ করেন। তার দাবি, দীর্ঘদিন পরিত্যক্ত পুকুর ও আশপাশের জায়গা পরিষ্কার করে প্রায় ৬ শতাংশ জমিতে পাইলিং, ভরাট ও সীমানা নির্মাণ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে জমিটি বর্তমানে তার বৈধ দখলে রয়েছে। জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, আগে থেকেই দখলে থাকা জমি নিয়ে কীভাবে প্রভাব খাটিয়ে দখলের অভিযোগ আনা হয়। এ ধরনের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে অভিযোগকারী মো. হারুন অর রশিদ দাবি করেন, তাদের বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে এবং এতে রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। একই ঘটনায় স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা ইব্রাহিম প্যাদা-এর বিরুদ্ধেও অভিযোগ ওঠে, যা তিনি অস্বীকার করেছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি সংক্রান্ত বিরোধটি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশনা না আসা পর্যন্ত উভয় পক্ষকে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

গলাচিপায় জমি দখল ইস্যুতে উত্তেজনা, প্রতিবেদন ঘিরে সংবাদ সম্মেলন

আপডেটের সময় : ০৫:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬