১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চান্দিনায় বর্ণাঢ্য বার্ষিক চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চান্দিনা প্রতিনিধি, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “বার্ষিক চিত্রাংকণ প্রতিযোগিতা-২০২৬”। চান্দিনা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শনিবার চান্দিনা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সৃজনশীল মনন, কল্পনাশক্তি ও নান্দনিক বোধ বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সংগঠনের সভাপতি কাজী জসিম উদ্দিন আলম বলেন, “চিত্রাংকণ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের অন্তর্নিহিত প্রতিভা বিকাশ এবং তাদের উৎসাহিত করাই আমাদের এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে একটি সৃজনশীল, মানবিক ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও মোঃ শহীদুল্লাহ্; আবুল বাশার; মোঃ আশিকুর রহমান; বিপ্লব শর্মা; আব্দুর রব; গাজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে প্রতিটি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ভালুকায় তিন দিনের ভূমি সেবা মেলা কার্যক্রম সম্পন্ন

চান্দিনায় বর্ণাঢ্য বার্ষিক চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় : ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬