১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার রূপকথা রায়

নিজস্ব প্রতিবেদক : রাশিয়ায় অনুষ্ঠিতব্য উন্মুক্ত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুন্সীগঞ্জের মেধাবী শিক্ষার্থী রূপকথা রায়। সে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নয়ানন্দ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নবীন কুমার রায় এর মেয়ে এবং মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ১৫ মে থেকে রাশিয়ায় অনুষ্ঠিত ওপেন ইন্টারন্যাশনাল (OIBO) ২০২৬ এ প্রতিনিধিত্ব করছেন তিনি। ২২ মে ২০২৬ পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াড। তার এ অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মেয়ের জন্য দোয়া চেয়েছেন তার বাবা নবীন কুমার রায়। তিনি বলেন রুপকথা এখোন রাশিয়াতে আছে। ইভেন্ট শেষ করে ভালো ভাবে যেন সাফল্যের সহিত দেশে ফিরে আসতে পারে তার জন্য সবার দোয়ার দরখাস্ত রইল।

শিক্ষাজীবনের শুরু থেকেই রূপকথা রায় পড়াশোনা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অলিম্পিয়াড, বৈশ্বিক সম্মেলন এবং প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে অংশ নিয়ে তিনি একাধিক স্বীকৃতি অর্জন করেছেন।

সম্প্রতি তিনি জাপান ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি লাভ করেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ ৩০ প্রতিনিধির একজন হিসেবে স্থান করে নেন তিনি। এই অর্জন তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতায় তার সক্ষমতার প্রমাণ বহন করে।

জানা যায়, রূপকথার আগ্রহ শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। গবেষণাভিত্তিক সমস্যা সমাধান, জলবায়ু সহনশীলতা এবং তরুণদের উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন। আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি আন্তঃশাস্ত্রীয় চিন্তাভাবনা ও বৈজ্ঞানিক অনুসন্ধানকে উৎসাহিত করে চলেছেন।

বিজ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। বাংলাদেশ জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় শাস্ত্রীয় সংগীত, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান এবং কবিতা আবৃত্তিতে শীর্ষ সম্মাননা অর্জন করেছেন তিনি। ফলে বৈজ্ঞানিক উৎকর্ষ ও শৈল্পিক প্রতিভার এক অনন্য সমন্বয় হিসেবে তাকে দেখা হচ্ছে।

নেতৃত্বের ক্ষেত্রেও রূপকথা সমানভাবে সক্রিয়। তিনি নিজ স্কুলের ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক যুব সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া বিভিন্ন মডেল ইউনাইটেড নেশনস (MUN) সম্মেলনে অংশ নিয়ে ‘অসামান্য প্রতিনিধি’ ও ‘সেরা প্রতিনিধি’ পুরস্কার অর্জন করেছেন। এখন পর্যন্ত তিনি ৭টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বর্তমানে রাশিয়ায় অবস্থান করছে রূপকথা রায়।

দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীরা তার সাফল্য কামনা করেছেন।

রূপকথা রায়ের বাবা নবীন কুমার রায় একজন সফল ব্যবসায়ী , সাংগঠনিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার মা কৃষিবিদ প্রমিতা শিখা রায়,তিনি টংগিবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রুপকথা রায়ের সাফল্যে টংগিবাড়ী উপজেলা বাসী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

ভালুকায় তিন দিনের ভূমি সেবা মেলা কার্যক্রম সম্পন্ন

রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার রূপকথা রায়

আপডেটের সময় : ১২:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬