১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে ভূমি সেবা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত: কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

​আরফানুল ইসলাম আকাশ : লক্ষ্মীপুরের কমলনগরে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান, সেবা, বিদ্যমান সমস্যা ও তার করণীয় নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন, ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) জনাব এস এম মেহেদী হাসান। কমলনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আরাফাত হুসাইন, সহকারী কমিশনার (ভূমি), কমলনগর, ফরিদুল আলম, অফিসার ইনচার্জ (ওসি), কমলনগর থানা, মোরশেদ আলম, সাব-রেজিস্ট্রার, কমলনগ, নুরল হুদা চৌধুরী, সভাপতি, উপজেলা বিএনপি, কমলনগর।

​এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিন কমলনগরের সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীজন সভায় অংশ নেন।

​সভায় বক্তারা সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতা এড়াতে সচেতন হওয়ার আহ্বান জানান। জমি কেনার আগে করণীয়, সঠিক নিয়মে নামজারি (মিউটেশন) করা, বণ্টননামা দলিল, জমির দখল ও দাখিলা (খাজনা রশিদ) সংক্রান্ত নানা খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনা দেওয়া হয়। একই সাথে কোনো ধরণের বিরোধ দেখা দিলে তা কীভাবে আইনি উপায়ে সহজে মেটানো সম্ভব, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

​অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। সভায় উপস্থিত সাধারণ দর্শক ও সেবাগ্রহীতারা ভূমি সংক্রান্ত তাদের বাস্তব ও বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্যানেলে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিকভাবে সেসব প্রশ্নের উত্তর দেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান ও দিক-নির্দেশনা প্রদান করেন।

​ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সভার শেষ অংশে একটি তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

​কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন, ফারিহা তাসনিম, তাছফিয়া জান্নাত, মো: শান্ত, ইসরাত জাহান ইসমা, পাপন এবং শিউলি আক্তার।

​বক্তারা এই ধরণের আয়োজনের প্রশংসা করে বলেন, তৃণমূল পর্যায়ে ভূমির মতো একটি জটিল বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার এই উদ্যোগ দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কমলনগরে ভূমি সেবা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত: কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেটের সময় : ১২:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬