০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর সমুদ্রে নিখোঁজ শাহাবুদ্দিন মাঝির মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার গঙ্গামতি উপকূলসংলগ্ন গভীর সমুদ্রে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জেলে শাহাবুদ্দিন মাঝি (৬০) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর গাছিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

জানা গেছে, গত ২৩ জুন ভোর ৫টার দিকে ধূলাসার ইউনিয়নের গঙ্গামতি মৎস্যঘাট থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান একদল জেলে। সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠে। এ সময় জাল তোলার সময় প্রবল ঢেউয়ের আঘাতে জালাল মুন্সির ট্রলার থেকে শাহাবুদ্দিন মাঝি সমুদ্রে ছিটকে পড়ে তলিয়ে যান।

ঘটনার পর সহকর্মী জেলেরা দীর্ঘ সময় ধরে তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিন মাঝির মরদেহ দেখতে পান লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে। তারা বিষয়টি নিহতের স্বজনদের জানালে পরিবারের সদস্যরা অন্য একটি নৌকার সহযোগিতায় ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গভীর সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

খবর পেয়ে স্থানীয় নৌ-পুলিশ, থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় জেলে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার তাগিদে প্রতিনিয়ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা সমুদ্রে কর্মরত জেলেদের জন্য আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

গভীর সমুদ্রে নিখোঁজ শাহাবুদ্দিন মাঝির মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৬:২৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬