০১:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাইচাইল যুব সংগঠনের উদ্যোগে কবরস্থান ও চলাচলের রাস্তায় সোলার প্যানেল স্থাপন

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচাইল গ্রামে সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কাইচাইল যুব সংগঠন। সংগঠনের উদ্যোগে গ্রামের কবরস্থান ও গ্রামীণ চলাচলের রাস্তায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে রাতের অন্ধকার দূর করে এলাকাবাসীর চলাচল নিরাপদ ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তরুণ সংগঠক সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক বাবু হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে ২০টি সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কাইচাইল গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পরবর্তীতে আউটশাহী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়ও সোলার প্যানেল স্থাপন করা হবে।

সভাপতি সুমন হাওলাদার বলেন, “আমরা শুধু একটি কবরস্থান আলোকিত করিনি, বরং একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ার পথেও কাজ করছি। পূর্বঘোষণা অনুযায়ী আজ কাইচাইল কবরস্থানে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। আমাদের এই উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা সমাজকে কিছুটা হলেও মাদকমুক্ত করে খেলাধুলায় উৎসাহিত করতে সক্ষম হয়েছি। এখন রাতের অন্ধকার দূর হওয়ায় কবরস্থান ও আশপাশের এলাকায় কেউ সহজে অন্যায় বা অবৈধ কর্মকাণ্ড চালাতে পারবে না। অন্যের জমি দখল কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও কাইচাইল যুব সংগঠন অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।”

তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে জানান, কাইচাইল যুব সংগঠন ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাবে।

গ্রামবাসীরা কাইচাইল যুব সংগঠনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সমাজসেবামূলক কর্মকাণ্ড অন্য এলাকাগুলোর জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কাইচাইল যুব সংগঠনের উদ্যোগে কবরস্থান ও চলাচলের রাস্তায় সোলার প্যানেল স্থাপন

আপডেটের সময় : ০৫:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬