০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর জ্যেষ্ঠ পুত্র, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদারের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক দক্ষিণের সংবাদ-এ ‘কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদে হাজী হুমায়ুন সিকদার ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, হাজী হুমায়ুন সিকদার পারিবারিকভাবে বিপুল সম্পদ ও জমিজমার মালিক। আলোচিত জমি নিয়ে জনৈক খোকন মন্ডলের সঙ্গে তাঁর সম্প্রদায়ের এক ব্যক্তির সিভিল আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে জমিটি প্রতিপক্ষের দখলে রয়েছে বলেও দাবি করা হয়। উপজেলা বিএনপির ভাষ্য, খোকন মন্ডল নিজেকে বিএনপির কর্মী দাবি করলেও তাঁর কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, “আমার বাবা বারবার নির্বাচিত সফল মেয়র। আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মন্ডলকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব।”

অন্যদিকে, এ বিষয়ে খোকন মন্ডল বলেন, “পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক।”

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ, আইনি ব্যবস্থার ঘোষণা

আপডেটের সময় : ১০:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬