
জাকির হোসেন সুজন রংপুরঃ রংপুর, ৪ আগস্ট ২০২৬: প্রিপেইড বিদ্যুৎ মিটার অপসারণ এবং অতিরিক্ত ও “ভুতুড়ে” বিদ্যুৎ বিলের প্রতিবাদে রংপুরে সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রিপেইড মিটার চালুর পর থেকে অনেক গ্রাহক অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি, প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অতিরিক্ত বিল আসায় সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা বলেন, “জনগণের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে প্রিপেইড মিটার। অবিলম্বে এই ব্যবস্থা বাতিল করে পূর্বের পোস্টপেইড মিটার চালু করতে হবে।”
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ন্যায্য সমাধান নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন এবং প্রিপেইড মিটার অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জাকির হোসেন সুজন রংপুর 









