০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্য আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা: রাকিব

  • অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : ০৫:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৯৭ টাইম ভিউ

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নিহত সাম্য আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা। বিগত ফ্যাসিস্টের আমলে রাজপথে তার অনেক ভূমিকা ছিল। জুলাই-আগস্ট আন্দোলনে তার ভূমিকা ছিল। সহপাঠীদের কাছে সে খুবই জনপ্রিয় ও মেধাবী ছাত্রনেতা ছিল। আমরা এখনই এর পেছনে রাজনীতি খুঁজছি না। আমরা আমাদের সহযোদ্ধা হত্যার বিচার দাবি করছি। যে বা যারাই খুনি হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাবি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় তিনি এসব কথা বলেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনিরাপদ ক্যাম্পাস হিসেবে দীর্ঘদিন যাবত যে অবস্থা বিরাজ করেছে তারই প্রতিফলন হচ্ছে আজকের ঘটনা। সোহরাওয়ার্দী উদ্যান পুরোপুরি অনিরাপদ স্থান। যেখানে দিনে-রাতে প্রকাশ্যে মাদকসেবীরা মাদক সেবন করে। রাত ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের এলাকায় মাদকের অভয়ারণ্য গড়ে ওঠে। এগুলো মাসের পর মাস চলছে। জুলাই-আগস্ট পরবর্তী আন্দোলনের বাস্তবতায় এদেরকে ধরার মতো পুলিশ প্রশাসনের সামর্থ্য রয়েছে কিনা আমি সন্দিহান। আমরা বিভিন্ন সময় এগুলো বলেছি কিন্তু কোনো প্রতিকার হয়নি। আজকে যে ঘটনা ঘটেছে তাতে আমি মনে করি সোহরাওয়ার্দী উদ্যানকে পুরোপুরি নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসতে হবে। সেখানে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

সাম্য আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্রনেতা: রাকিব

আপডেটের সময় : ০৫:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫