
ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে ভালুকা উপজেলা ছাত্রদল। মঙ্লবার (২০ মে) বিকেলে পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদুল হক খানের নেতৃত্বে স্থানীয় মেগার মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে পাইলট স্কুল মোড়ে মিলিত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহ্বায়ক বিগত ১৭ বছরে নির্যাতিত ছাত্র নেতা মিয়াদুল হক খান সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়।
ময়মনসিংহ ব্যুরো 









