০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ১০:০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১১৩ টাইম ভিউ

তানভীর সোহেল, জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোংলা বন্দরের বহিনঙ্গর বেসক্রিক-১ এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি সেজুতি’ নামের বানিজ্যিক জাহাজে ডাকাতি ঘটনায় ৩ জনতে আটক করেছে কোস্টগার্ড। এসময় লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে মোংলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহাজের ইঞ্জিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস, বিয়ারিং, ব্যাটারি ও ব্যাটারি চার্জারসহ জাহাজের গুরূত্বপূর্ণ যন্ত্রাংশ উদ্ধার করে কোস্টগার্ড। এসময় ডাকাতির সঙ্গে জড়িত সুমন হাওলাদার (২১), মো. সুমন হোসেন (৩০) ও ‘এমভি সেজুতি’ জাহাজের সিনিয়র ইঞ্জিনিয়ার মো. সিরাজুল হককে আটক করে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এমভি সেজুতি’ নামের বানিজ্যিক জাহাজে ডাকাতি ঘটনা ছিল সাজানো এবং পরিকল্পিত। জাহাজের অধিকাংশ নাবিক গত ৬/৭মাস ধরে সঠিকভাবে বেতন পায়নি। যে কারণে জাহাজের নাবিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। এ অবস্থায় আর্থিক দুরবস্থা কাটাতে জাহাজের নাবিক ও স্থানীয় ডাকাত দল সাজানো এবং পরিকল্পিত ভাবে ডাকাতির এ ঘটনা সাজায়।

উল্লেখ্য, মোংলা বন্দর চ্যানেলের (পশুর নদ) বেসক্রিক এলাকায় অবস্থানরত ‘এম ভি সেঁজুতি’ নামের বাণিজ্যিক জাহাজে সোমবার ভোররাতে ডাকাতি করে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটে। এ নিয়ে বাণিজ্যিক ওই জাহাটিতে তিনবার ডাকাতির ঘটনা ঘটে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক ৩

আপডেটের সময় : ১০:০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫