০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের ইউপি চেয়ারম্যানকে অপহরণের পর উদ্ধার, দাবি করলেন হত্যাচেষ্টার

তানভীর সোহেল, বাগেরহাট : বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে। বুধবার (১১ জুন) রাতে খুলনা শহরের টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে তাকে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, মনি মল্লিককে দুষ্কৃতকারীরা অপহরণ করেছিল। তবে নিজে এক ভিডিও বার্তায় মনি মল্লিক বলেন, এটি অপহরণ নয়, বরং তাকে হত্যার উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছিল।

ভিডিওতে মনি মল্লিক বলেন, চারজনের একটি দল আমাকে ধরে মোটর সাইকেলে তুলে নেয়। তারা আমাকে কিলঘুষি ও লাথি মারে। আমি পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হই। এটা অপহরণ নয়, আমাকে হত্যা করার জন্যই তুলে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মো. মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা এবং তিনি বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে কিছু মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

বাগেরহাটের ইউপি চেয়ারম্যানকে অপহরণের পর উদ্ধার, দাবি করলেন হত্যাচেষ্টার

আপডেটের সময় : ০৯:১৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫