
মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপায়-বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক সহিংসতা ও উভয় দলের মধ্যে কর্মসূচি কেন্দ্র করে গলাচিপা-বকুলবাড়িয়া ও চর বিশ্বাস এলাকায় বিএনপি দলীয় অফিস ভাঙচুর, ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ সহ গত ১২ জুন বৃহস্পতিবার দু-দলের নেতাকর্মী সহিংস হামলায় আহত নেতাকর্মী সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় এবং আইন শৃঙ্খলা অবনতির স্বার্থে গলাচিপা পৌর সদরে এবং তার আশপাশের এলাকায় ১৩ জুন সকাল ৮.০০থেকে ১৫জুন সকাল ৮:00 টা পর্যন্ত উভয় দলের সহ সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড সভা সমাবেশ বিক্ষোভ অবৈধ অস্ত্র সহ -দেশীয় লাঠি সেটা পরিবহন সহ সর্বপ্রকার কার্যক্রম বন্ধ করার ক্ষেত্রে-উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান এর সিল-মোহর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি টি ,মাইকিং করে এই নিষেধাজ্ঞা জারি করে। এর পরিপেক্ষিতে পৌর সদরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার ও বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা রয়েছে ।
রিপোর্টারের নাম 









