০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

মোঃ রুবেল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে আনুমানিক রাত সাড়ে তিনটায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাককে ঢাকা গামী নাবিল পরিবহনের একটি কোচের ধাক্কায় কোচের ৩জন নারীসহ ৫জন যাত্রী নিহত। আরো অন্তত ১৫ জন আহত হয়েছে।

আজ ১৪ জুন (শনিবার) ভোর সাড়ে ৩ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ৫ জনের মধ্যে ৩ জনের নাম ও পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, ঠাকুঁরগাঁওয়ের বাসিন্দা তামান্না আক্তার (২৭), নাবিল কোচের চালকের সহকারী নওগাঁর আমিনুল ইসলাম (৪০) ও রাজিব ভূঁইয়া (৩০)।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের সকলের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীরা জানিয়েছেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাককে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী নাবিল পরিবহনের একটি কোচ (ঢাকা-মেট্রো-ব-১৪-৭২৭৭) পেছন থেকে সজোরে ধাক্কা দিলে কোচের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থরেই তিনজন কোচ যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্য, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আরও দুইজন যাত্রীর মৃত্যু হয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েই দ্রত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত সকলের নাম ও পরিচয় জানা যায়নি।

হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নিয়ামতুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নাবিল কোচের পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

দিনাজপুর ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

আপডেটের সময় : ১২:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫