০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের তিন পৌরসভার ১৪ কর্মচারীর একযোগে বদলি

তানভীর সোহেল, বাগেরহাট : বাগেরহাট জেলার তিনটি পৌরসভার মোট ১৪ জন কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছে। জেলার স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশনা দেওয়া হয়। বদলি হওয়া কর্মচারীদের আগামী ১৯ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৫ জুন জারি করা এ আদেশে বাগেরহাট পৌরসভার ১০ জন, মোরেলগঞ্জ পৌরসভার ২ জন এবং মোংলা পোর্ট পৌরসভার ২ জনসহ মোট ১৪ জনকে বদলি করা হয়। স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার ১৫ জানুয়ারি ২০২৫ তারিখের পরিপত্র (নং: ৪৬০০০০০০০৬৩৯৯০০৩২৪-৯) অনুযায়ী প্রশাসনিক গতিশীলতা এবং জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বদলি হওয়া কর্মচারীরা হলেন:
বাগেরহাট পৌরসভার প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম, বাজার পরিদর্শক এ কে এম সেলিম, সহকারী কর নির্ধারক মো. সেলিম ফকির, স্বাস্থ্য সহকারী প্রভাত চন্দ্র সাহা, উচ্চমান সহকারী মো. নাসিরউদ্দিন হাওলাদার, বনমালা পাল, নিন্মমান সহকারী কাম মুদ্রাক্ষরিক হাওয়া খাতুন, আশীষ কুমার হোড়, সাঁট মুদ্রাক্ষরিক শেখ শহীদুল কবির, রোড রোলার চালক দীপু বিশ্বাস।
মোরেলগঞ্জ পৌরসভার কর নির্ধারক মো. ফাহাদ হোসেন, স্যানিটারি পরিদর্শক এস এম বাদল।
মোংলা পোর্ট পৌরসভার নিন্মমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. হাসান, রোড রোলার চালক মো. সিদ্দিক।
এই বদলি আদেশকে ঐতিহাসিক বলছেন সংশ্লিষ্টরা। জেলার পৌর প্রশাসনের ইতিহাসে এটিই প্রথম এমন বৃহৎ পরিসরে একযোগে বদলির ঘটনা। অনেকেই তাঁদের দীর্ঘ কর্মজীবনে এবারই প্রথমবারের মতো বদলির মুখোমুখি হয়েছেন।
বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে এক জায়গায় দায়িত্ব পালন করায় অনেক ক্ষেত্রে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছিল। এ বদলির মাধ্যমে সংশ্লিষ্ট পৌরসভাগুলোর কার্যক্রমে গতি আসবে বলে আমরা আশা করছি।
পৌর প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

বাগেরহাটের তিন পৌরসভার ১৪ কর্মচারীর একযোগে বদলি

আপডেটের সময় : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫