০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে তিন দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন

মোঃ রুবেল হোসেন, দিনাজপুর : “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা ২০২৫’।

বৃহস্পতিবার (১৯ জুন) শহরের গোড়-এ শহীদ বড় ময়দানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ১৯ থেকে ২১ জুন পর্যন্ত এ মেলা চলবে।

উদ্বোধনী আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, বেলুন ও ফেস্টুন উড়ানো এবং ফিতা কেটে মেলার সূচনা করা হয়। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

অনুষ্ঠানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ফল ও কৃষির উন্নয়নে এমন আয়োজন কৃষকদের উৎসাহিত করবে এবং দেশি ফল চাষে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মুশফিকুর রহমান, টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুরেজা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান এবং নশিপুর পাট বীজ খামারের উপপরিচালক ডা. মো. সুলতানুল আলম।

এ সময় জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মো. সিরাজুস সালেহীনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
পরে হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা মাসকুরা খাতুন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃষি অধিদপ্তরের মোহাম্মদ খুরশীদ হাসান ও লুৎফুন নাহার।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

দিনাজপুরে তিন দিনব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলার উদ্বোধন

আপডেটের সময় : ০৯:২৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫