
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মহানবী( সা.) এর শানে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অভিযুক্তদের ফাঁসির দাবি তুললেন নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদ দায়িত্বশীল নেতৃবৃন্দগণ।
মহানবী হযরত মুহাম্মদ( সা.) এর শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ” এর আহব্বানে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় নাসিরনগর কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে ইমরান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ পরিণত হয়।
সমাবেশটি মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে ও মোঃ ফখরুদ্দিন আহমদ বিশাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ উপদেষ্টা মাওঃ ইসলাম উদ্দীন ফারুকী। তিনি বলেন, “নাস্তিক ইমাদ উদ্দিন শুভ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। তাকে ও তার বাবা নাস্তিক সালাউদ্দিন মুকুলকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
এসময় আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ, মাও. রফিকুল ইসলাম, মাওলানা বোরহান উদ্দীন ফারুকী, মুফতি মোল্লা মুহাম্মদ আমীর, মাও. হাবিবুল্লাহ ফারুকী, মো. মোজাহিদুল ইসলাম, মো. মুসাব্বির, মো. জাকারিয়া প্রমুখ।
বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দরা আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করেন।
রিপোর্টারের নাম 









