০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

সোহেল রানা, যশোর : যশোরে প্রথম বারের মতো ‘প্রভেশন অফ এভিডেন্স-বেইজড ফিজিওথেরাপি মাল্টিডিসিপিস্ননারি হেলথকেয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক ন্যাশনাল কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসে দিনব্যাপি ‘ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের’ উদ্যোগে এই সেমিনারে অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। যবিপ্রবি উপাচার্য বলেন, ‘আমাদের দেশের স্বাস্থ্য খাতটি বিভিন্নভাবে অবহেলিত ও নানা সমস্যায় জর্জরিত। আমাদের দেশের বেশিরভাগ লোকই গরিব এবং তারা গ্রামে বসবাস করায় সঠিকভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছে না। সঠিক রোগীকে সঠিক সময়ে গুণগতমান সম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে। এ জন্য সকল পেশাজীবীকে নিজ নিজ অবস্থানে আরো আšত্মরিক হতে হবে। তিনি আরও বলেন,‘ফিজিওথেরাপি চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম প্রধান ও অপরিহার্য় শাখা। চিকিৎসায় একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট রম্নগীর রোগের অবস্থার উপর ভিত্তি করে মেডিসিনের পাশাপাশি রোগ ভিত্তিক থেরাপিউটিক এক্সারসাইজ বা ব্যায়মসহ বিভিন্ন প্রকার মেশিনারীজ ব্যাবহারের মাধ্যমে চিকিৎসা সেবা রোগীকে প্রদান করে থাকেন।’
সেমিনারে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা. এহসানুর রহমান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরেরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার শেখ ছাইদুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মাদ শাহাদাত হোসেন, ডাক্তার সৈয়দ কামরম্নল ইসলাম।

সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএইচপিআই ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন। উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন, বিবিপিএমএম এর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

সেমিনার শেষে পটিআর বিভাগের শিক্ষার্থীরাদের মাঝে সার্টিফিকেট প্রদান ও প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সেমিনার উপস্থাপন করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা. কাজী মো. এমরান হোসেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

যবিপ্রবিতে ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

আপডেটের সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫