০১:২০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক জুনায়েদ মানসুরের শিশু পুত্র আরশের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : উদ্যোক্তা বাংলাদেশ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক, অর্থনীতি বিটের জ্যেষ্ঠ সাংবাদিক এবং দৈনিক বাংলার গৌরব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জুনায়েদ মানসুরের নয় মাস বয়সী আদরের পুত্রসন্তান আরশ আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘ দেড় মাস ধরে নানা শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিল ছোট্ট শিশু আরশ। তাকে রাজধানীর আইসিডিডিআরবি, মুগদা হাসপাতাল, বারডেম মা ও শিশু হাসপাতালসহ একাধিক স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করে ।

অত্যন্ত প্রতিভাবান ও নিরলস একজন সাংবাদিক হিসেবে পরিচিত জুনায়েদ মানসুরের পরিবারের এই শোকাবহ ক্ষতি শুধু তাদের নয়—পুরো সাংবাদিক সমাজের জন্য এক গভীর বেদনার সংবাদ।

একটি অবুঝ শিশুর এভাবে অকালপ্রয়াণ সহকর্মী, বন্ধু, শুভানুধ্যায়ী এবং সাংবাদিক সমাজের সদস্যদের মনে গভীর শোক ও বিষাদের ছায়া ফেলেছে।

মোহাম্মদ জুনায়েদ মানসুরের সহকর্মীরা এবং ‘উদ্যোক্তা বাংলাদেশ’ পরিবার এ শোকবার্তায় বলেন, “আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর দরবারে দোয়া করছি—তিনি যেন আরশকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন- আমিন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

সাংবাদিক জুনায়েদ মানসুরের শিশু পুত্র আরশের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময় : ০২:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫