০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাসুদ উদ্দিন-নিজাম হাজারীসহ দেড়শ জনের নামে জুলাইযোদ্ধার মামলা

অনলাইন ডেস্ক : ফেনীতে ছাত্র-জনতা হত্যার ঘটনায় জেলার সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও নিজাম উদ্দিন হাজারীসহ দেড় শতাধিক মানুষের বিরুদ্ধে আরও ১টি মামলা হয়েছে।

স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বিগত ৪ আগস্ট মহিপালে ছাত্র -জনতার অবস্থান কর্মসূচিতে গুলিবিদ্ধ জামসেদুল আলম নামে এক ব্যক্তি শুক্রবার (২১ জুন) রাতে ফেনী মডেল থানায় এ মামলাটি করেন।

রবিবার (২২ জুন) ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় ১৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এরই মধ্যে এ মামলার তদন্ত শুরু করেছে।

এ মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন-ফেনী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মজুমদার।

পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র ওমর ফারুক, জেলা যুবলীগের সহসভাপতি ও শর্শদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবীব ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা মিমি।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

মাসুদ উদ্দিন-নিজাম হাজারীসহ দেড়শ জনের নামে জুলাইযোদ্ধার মামলা

আপডেটের সময় : ০৯:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫