১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ১১হাজার গাছের চারা বিতরণ

‎আব্দুল্লাহ আল ফয়সাল, ‎লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর  প্রাথমিক বিদ্যালয়ের  ১১হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২১শে) অক্টোবর সকালে উপজেলা মিলনায়তনে  নোয়াখালী উপকূলীয় বন বিভাগ, সদর উপজেলা প্রশাসন এবং লক্ষ্মীপুর সদর নার্সারি রেঞ্জ যৌথ উদ্যোগে বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ,সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’
‎
‎জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
‎অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
‎
‎এই কর্মসূচির আওতায় উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ হাজার চারা বিতরণ করা হয়।
‎

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ১১হাজার গাছের চারা বিতরণ

আপডেটের সময় : ০৫:২৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫