১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন

  • ওসমান গণি সৈকত
  • আপডেটের সময় : ০৫:৫০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১৩৫ টাইম ভিউ

ওসমান গণি সৈকত : কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার শাহারবিলস্থ চকরিয়া রেলওয়ে স্টেশনে কক্সবাজার-ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি কার্যকরের দাবিতে রেলমন্ত্রী বরাবর ফের আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৬ অক্টোবর একই দাবিতে আবেদন করার পর ৭ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয় বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো চকরিয়া স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হয়নি।

আবেদনকারী সাংবাদিক ও সচেতন নাগরিক সাঈদী আকবর ফয়সাল বলেন, চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে মাতামুহুরী, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, লামা ও আলীকদমসহ আশপাশের কয়েক লাখ মানুষের যাতায়াত সহজ হবে এবং পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। তাই জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে দ্রুত যাত্রাবিরতি কার্যকরের জন্য তিনি রেলমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি

চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন

আপডেটের সময় : ০৫:৫০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬